একদিন একটা কাঁকড়া যে বালির মধ্যে থাকত, তার প্রতি বিরক্ত হয়ে উঠল। সে ঠিক করল, কিছুটা ভেতরের দিকে অদূরের একটা তৃণভূমিতে ঘুরে আসবে। সেখানে নোনা জল আর বালির পোকার চেয়ে ভালো খাবার পাবে বলে তার আশা। তাই সে হামাগুড়ি দিয়ে রওনা দিল সেই তৃণভূমির দিকে। কিন্তু সেখানে এক ক্ষুধার্ত শিয়ালের চোখে পড়তেই, চোখের পলকে সে খোলা আর দাঁড়াসুদ্ধ কাঁকড়াটাকে খেয়ে ফেলল।
নিজের ভাগ্যে যা জোটে, তাতেই সন্তুষ্ট থাকো।