একবার এক ছোট্ট ছুঁচো তার মাকে বলল:
‘মা, তুমি না বললে আমি অন্ধ! কিন্তু আমি তো দিব্যি দেখতে পাচ্ছি!’
মা ছুঁচো বুঝল, ছেলের মাথা থেকে এই অহংকারটা তাকে দূর করতেই হবে। তাই সে ছেলের সামনে খানিকটা ধুনো রেখে জিজ্ঞেস করল, বলো তো এটা কী।
ছোট্ট ছুঁচোটা সেটার দিকে ভালো করে তাকাল।
‘আরে, ওটা তো একটা নুড়ি!’
‘তাহলে বাছা, এতে প্রমাণ হলো, তুমি অন্ধ তো বটেই, তোমার ঘ্রাণশক্তিটাও গেছে।’
কোনো একটা বিষয়ে বড়াই করো, দেখা যাবে সেই বিষয়েই তো বটেই, আরও কয়েকটা বিষয়েও তোমার ঘাটতি আছে।